ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঝিনাইদহে হাসপাতালের সমস্যা নিরসনে মানববন্ধ

ঝিনাইদহে হাসপাতালের সমস্যা নিরসনে মানববন্ধ

ঝিনাইদহ আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহের সাধারণ মানুষের পাশাপাশি সুশিল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে হাসপাতালের বিদ্যমান সমস্যা নিরসনে তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসুচি শেষে এক সমাবেশ ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী আবুল
বাশার।

সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি এম এ কুদ্দুস, মোঃ আব্দুস সবুর, আবু সালেহ মোঃ মুসা, সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেন ও রেল আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তাগন বলেন, ঝিনাইদহ আড়াই’শ শয্যার হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল। অথচ হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থার চরম অভাব রয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় সুবিধাগুলো থাকা অত্যাবশ্যক হলেও ঝিনাইদহের মানুষ এসব গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত
হচ্ছেন।

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী আবুল বাশার জানান, ঝিনাইদহের মানুষকে যাতে এসব সেবার জন্য যশোর, ফরিদপুর বা ঢাকায় ছুটতে না হয়, সে জন্য তারা বিদ্যমান সমস্যা নিরসনে আন্দোলন করছেন। সংগঠনটি আশা করেন, সরকার তাদের ৫ দফা দাবী পুরণে সচেষ্ট হবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular