ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজামালপুরে পিপি'র অপসারনের দাবীতে আইনজীবী ফোরামের মানববন্ধন

জামালপুরে পিপি’র অপসারনের দাবীতে আইনজীবী ফোরামের মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর: দলীয়দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দূর্নীতিবাজ ও সরকারি আইন কর্মকর্তাগণের অনাস্থা অপসারনের দাবীতে জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো: আনিসুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করেছে আইনজীবী ফোরাম।

বুধবার (১৮ জুন) সকালে জেলা আদালত প্রাঙ্গনে জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তাবৃন্দ ও আইনজীবী ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাবনবন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সভাপতি এডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জজ আদালতের জিপি তৌফিকুল ইসলাম বাদশা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি এডভোকেট দিদারুল ইসলাম দিদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোবারক হোসেন প্রমূখ।

এই সময় বক্তারা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দূর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগ অনিয়মের কথা উল্লেখ করে জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো: আনিসুজ্জামান গামাকে আগার্মী রবিবার (২২ জুন) এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular