ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং স্কাউটস গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে কাব কার্নিভাল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার গফরগাঁও মিনি ষ্টেডিয়াম মাঠে আয়োজিত এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক একেএম হাবিবুর রহমান কাজলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শাহ আলম, বাংলাদেশ স্কাউটস গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক এস এম মোমতাজ উদ্দিন, সহকারী লিডার ট্যানার মোঃ সিরাজুল ইসলাম, কাব লিডার খোরশেদ আলম, ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ প্রমুখ।

বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম.মোমতাজ উদ্দিন বলেন, উপজেলার ৩০টি কাব স্কাউট দল এ আনন্দঘন, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক আয়োজনে অংশ নেয়। দিনব্যাপী এই কার্নিভালে বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্কাউট সদস্যরা ক্রীড়া, কৌশল ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular