ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজৈন্তাপুর সীমান্ত এলাকায় আরও ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

জৈন্তাপুর সীমান্ত এলাকায় আরও ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

সিলেটের জৈন্তাপুর সীমান্তের কেন্দ্রী এলাকা দিয়ে আরও ১৯ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে তাদের ঠেলে পাঠানো হয়। পরে তাদের আটক করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) মিনাটিলা বিওপির সদস্যরা।

বিজিবি জানিয়েছে, ভোররাতে বিএসএফ-৪ ব্যাটালিয়ন বাংলাদেশি এসব নাগরিকদের জৈন্তাপুর কেন্দ্রী এলাকায় ঠেলে পাঠায়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বিজিবি।

এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক সমকালকে জানান, যাচাই-বাছাই শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ১২ জুন একই উপজেলার শ্রীপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular