ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনমানুষই হোক সিদ্ধান্তদাতা, কোনো এআই নয়: স্টিভেন স্পিলবার্গ

মানুষই হোক সিদ্ধান্তদাতা, কোনো এআই নয়: স্টিভেন স্পিলবার্গ

নিউজ ডেস্ক: সিনেমা তৈরির সৃজনশীল ক্ষেত্র বা ক্যামেরার সামনে এআই প্রযুক্তির ব্যবহার কোনোভাবেই সমর্থন করেন না বলে জানিয়েছেন হলিউডের জনপ্রিয় পরিচালক স্টিভেন স্পিলবার্গ। প্রথমবারের মতো প্রকাশ্যে এআই নিয়ে নিজের সতর্ক অবস্থানের কথা জানালেন ‌‘জুরাসিক পার্ক’ খ্যাত এই নির্মাতা।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিলবার্গ জানান, তিনি নিজের সিদ্ধান্তে কাজ করতে চান, যেখানে এআইয়ের কোনো হস্তক্ষেপ থাকবে না। কারণ তিনি এআইকে ‘নন-হিউম্যান কলাবরেটর’ হিসেবেও প্রত্যাখ্যান করেন।

ইউনিভার্সাল স্টুডিওতে তার নামে থিয়েটার উদ্বোধনের এক অনুষ্ঠানে বলেন, ‘আমি চাই না আমার সিনেমায় এমন কোন চরিত্র থাকুক যাতে এআই এর ব্যবহার হয়েছে কিংবা যেখানে কোনো মানুষের অভিজ্ঞতা নেই।’ তিনি আরো বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষই হোক সিদ্ধান্তদাতা, কোনো এআই নয়।’

তবে অনেকের কাছেই বিস্ময়করমনে হতে পারে, কারণ স্পিলবার্গ নিজেই ২০০১ সালে ‘এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ছবিটি পরিচালনা করেছিলেন, যেখানে ভবিষ্যতের সমাজ ও রোবোটিক ভালোবাসার গল্প বলা হয়েছিল।

তিনি স্পষ্ট করেন, সেসময় এআই ছিল এক ধরণের ভবিষ্যদর্শন কল্পনা যা আজকের মতো বাস্তব ও প্রভাবশালী হয়ে উঠেনি। তবে সর্বক্ষেত্রেই এখন এআই ঢুকে পড়ায় তিনি সতর্ক হয়েছেন।

স্পিলবার্গ এই মুহূর্তে হলিউডে অন্যতম কণ্ঠস্বর যিনি শিল্পের আত্মাকে রক্ষা করতে চান। তার মতে, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানুষের অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব কখনোই কমে যাওয়া উচিত নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular