ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ট্রাক -অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

গফরগাঁওয়ে ট্রাক -অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের পোনাবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায়
আরও দুই যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন টাংগাব ইউনিয়নের বামুনখালি বটতলা এলাকার মৃত আবদুল আওয়ালের ছেলে মনিহারি ব্যবসায়ী ইকবাল হোসেন (৫৫) ও পাঁচভাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকার সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম ওয়াসিম (২০)।আহতরা হলেন গফরগাঁওয়ের দুগাছিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে নাজমুল (৩০) এবং দিঘীরপাড় এলকার আবু সাঈদের ছেলে জিহাদ (২৪)।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার গফরগাঁও -কিশোরগঞ্জ সড়কের পাঁচভাগ ইউনিয়নের চৌকা বাজার মোড়ে এই দূর্ঘটনাটি ঘটে। গাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,পাগলা থানার টাংগাব ইউনিয়নের বটতলা এলাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিকশা গফরগাঁও -হোসেনপুর সড়কের পাঁচভাগ ইউনিয়নের চৌকা বাজার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছের পোনাবাহী একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী মনিহারি ব্যবসায়ী

ইকবাল হোসেনের মৃত্যু হয়। আরো তিন যাত্রী গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিনারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মিনারুল ইসলাম পাঁচবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর হোসেন বলেন,’হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আহত তিনজনকে নিয়ে আসলে একজনের মৃত্যু হয়।
অপর দুইজনকে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ
ফেরদৌস আলম বলেন, ‘দূর্ঘটনা কবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular