ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতধর্ষণ সংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় কুমিল্লার এসপিকে হাইকোর্টের তলব

ধর্ষণ সংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় কুমিল্লার এসপিকে হাইকোর্টের তলব

কুমিল্লার মুরাদনগরের একটি বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসার আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় পুলিশ সুপারকে (এসপি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাকে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে গত ২৯ জুন কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীকে নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন আদালত।

ওইদিন ১৪ জুলাই এ মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular