নিউজ ডেস্ক :
“বিজেপি স্বেচ্ছাচারিতাভাবে বাংলা ভাষাভাষী মুসলিমদের দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যকে উসকে দিচ্ছে, যাদের মধ্যে প্রকৃত ভারতীয় নাগরিকও রয়েছেন,” — অভিযোগ করেছেন হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর এশিয়া পরিচালক এলেইন পিয়ারসন।
এলেইন পিয়ারসন বর্তমানে Human Rights Watch-এর Asia Division-এর পরিচালক, যিনি প্রায় ২০টিরও বেশি দেশে এশিয়া বিভাগ পরিচালনা করেন এবং সিডনিতে ভিত্তি করে কর্মরত।
এর আগে তিনি HRW-এর এশিয়া ডেপুটি ডিরেক্টর এবং অস্ট্রেলিয়া ডিরেক্টর হিসেবেও কাজ করেন, ২০১৩ সালে সিডনিতে অফিস স্থাপন করেন।
সূত্র: দি টাইমস্ অব ইন্ডিয়া



