ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ম পর্যালোচনার মাধ্যমে বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করা হবে

বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ম পর্যালোচনার মাধ্যমে বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করা হবে

বিশেষ প্রতিনিধি, ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,বাণিজ্য সম্পর্কিত অপ্রয়োজনীয় প্রবিধানগুলোকে খুঁজে বের করে এবং বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ম কানুন পর্যালোচনার মাধ্যমে বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বাণিজ্য সহজীকরণের মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করবো এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো যার মাধ্যমে আমাদের বাণিজ্যের পরিমান এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

উপদেষ্টা বলেন,আমরা একটি দক্ষ ট্রেড রেজিম চাই, যার মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নতি ঘটবে এবং যা সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রেও বড় প্লাটফরম হিসেবে কাজ করবে।

আমরা অবশ্যই ট্যাক্স ফাঁকি কমাতে চাই একই সাথে আমরা দক্ষতার বিকাশ চাই। কাস্টমস কর্তৃপক্ষের কার্যক্রম অটোমেশন হচ্ছে এতে আমদানি রপ্তানি সহজতর হবে বলে উল্লেখ করেন তিনি।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান , বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ,বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার,এফবিসিসিআইয়ের প্রশাসক মো: হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো: আবদুর রহিম খান , বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular