ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহ বড় মসজিদ মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষক আহত

ময়মনসিংহ বড় মসজিদ মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষক আহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:  ময়মনসিংহ মহানগরীর বড়বাজার এলাকায় ঐতিহ্যবাহী জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে গত সোমবার রাতে হিফয বিভাগের শহীদ হুজুর নামে একজন আহতও হয়েছেন। এ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্বে মামলা দায়ের হয়েছে। সোমবার রাতেই মাদ্রাসা প্রাঙ্গনে র‌্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসক প্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে ছুটির আদেশ দিলেও শিক্ষার্থীরা তা মানেননি।

মুহতামিমের স্বাক্ষর সম্বলিত পাল্টা একটি এলান প্রচার করা হয়। এতে উল্লেখ করা হয়, ২য় সাময়িক পরীক্ষা ও সার্বিক পরিস্থিতির বিবেচনায় মঙ্গলবার থেকে যথাযথ জামিয়ার সকল একাডেমিক কার্যক্রম চালু থাকবে। এজন্য সকল ছাত্রকে জামিয়ায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ ঘোষণার পর মঙ্গলবার শিক্ষার্থীরা মাদ্রসাতেই ছিলেন। শিক্ষা কার্যক্রমও চলেছে। শিক্ষার্থীরা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুফিদুল আলমের পদত্যাগ দাবি করেছেন।

জানা গেছে ঘটনার শুরু জামিয়ার শিক্ষক আজিজুল হকের বিরুদ্বে চারিত্রিক ও আর্থিক কেলেংকারীর অভিযোগ আনা নিয়ে। এ অভিযোগ উঠে গত বছরের ২৭ অক্টোবর। এরপর এটি নিয়ে প্রশাসনের উদ্যোগে তদন্ত হয়। এ বিষয়টি নিয়ে মাদ্রসাতে পক্ষ বিপক্ষ দুটি গ্রুপ তৈরী হয়। এ দু’গ্রুপে কয়েকমাস ধরেই উত্তেজনা ছিল। গত সোমবার প্রশাসনের সাথে উভয়পক্ষের বৈঠকের পর রাতে এশার নামাযের পর মাদ্রাসায় উত্তেজনাকর পরিস্থিরি সৃষ্টি হয়। এসময় ১ জন আহতও হয়।

এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুরে মাদ্রাসা এলাকায় সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন কিতাব বিভাগের শিক্ষার্থী আজিজুল হক। তিনি বলেন, জেলা প্রশাসক শিক্ষার্থীদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন, দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছেন। তাই তারা জেলা প্রশাসকের পদত্যাগ চান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দুই পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ঘটনাটির শান্তিপূর্ণ সমাধান হয়ে যাওয়ার পর মারামারি ও ১ জন আহত হওয়ার ঘটনা দু:খজনক। তাই উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সোমবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, এই সমস্যা একবারেই ব্যাক্তিগত এবং পারিবারিক। এই সমস্যা প্রতিষ্ঠান ছাড়িয়ে সামাজিক অস্থিরতা এবং বিদ্বেষ বাড়াচ্ছে। বিদ্যমান সমস্যা সমাধানে সামজিক ও প্রশাসিনক কঠোরতার বিকল্প নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular