ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবীরমুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরমুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মকবুল হোসেন (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন কিছুদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা আর সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের সদস্যদের অজান্তে তিনি শনিবার রাতে নিজ বসতবাড়ির টয়লেটের ভেতর বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা টয়লেটে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সোমবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে মরদেহের সুরতহাল শেষে বিকেলে কুড়িগ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। সোমবার মরদেহ ময়না তদন্ত করা হবে। এরপর ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular