ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঅষ্টগ্রামে ইউপি ভবন সহ অর্ধশতাধিক স্থাপনা হুমকির মুখে

অষ্টগ্রামে ইউপি ভবন সহ অর্ধশতাধিক স্থাপনা হুমকির মুখে

‎বিজয় কর রতন , কিশোরগঞ্জ প্রতিনিধি: ‎কিশোগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী মেঘনার সংযোগ গজিয়া খালে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। হুমকীর মুখে পড়েছে ইউনিয়ন পরিষদের নবনির্মিত সরকারি ভবন, বাঙ্গালপাড়া বাজার এবং খাল তীরবর্তী বসতভীটা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের গজিয়া খালের দক্ষিণ পশ্চিমাংশে বাজার হতে উছমানপুর পর্যন্ত তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বড় বড় ফাটল দিয়ে মুহেুর্তের মধ্যে ভেংগে ভেংগে পড়ছে তীরের মাটি এবং প্রবল স্রোতের টানে তা নিমিষেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে । স্থানীয়রা জানান-বন্যার পানি নেমে যাচ্ছে ফলে লাউড়া মাইজখোলা এলাকায় নদীর নাব্যতা সংকটের কারণে এ খালে পানি প্রবাহের চাপ বেড়েছে।

প্রবল স্রোতের টানে এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গত দুই-তিন দিনে প্রায় ২ শত মিটার জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙ্গতে থাকলে অল্প কিছুদিনের মধ্যে বাঙ্গালপাড়া বাজারের পূর্বাংশ, স্থানীয় ইউনিষদ ভবন, শত শত ঘরবাড়ী বিলীন হওয়ার আশংকায় রয়েছে এলাকাবাসী। পূর্বদিকে বাজারের একমাত্র পণ্য উঠা-নামার ঘাট সংলগ্ন সিঁড়ির তলার মাটি ইতিমধ্যে সরে গেছে। যেকোন মুহুর্তে সিঁড়ি ধ্বসে যেতে পারে । এতে চরম দূর্ভোগের শিকার হবে ব্যবসায়ী,ক্রেতা-বিক্রেতা যাত্রী সাধারণ। অতিদ্রুত ভাঙ্গনরোধে কার্যকর পদেক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট জোড়দাবী জানান এলাকাবাসী।

নদীর তীরের ভোক্তভোগি ও নদী ভাঙ্গনের শিকার গাজিয়া খালের তীরের বাসিন্দা জানান, শাকির আহমেদ, হাবিব মেম্বারসহ আরো কয়েকজন গ্ৰামবাসী বলেন দীর্ঘদিন যাবত নদী ভাঙ্গন ও গাজিয়া খালের ভাঙ্গনের কবলে পড়ে রয়েছি। বিগত সরকারের আমলে অনেক আশ্বাস দিলেও কোন কাজে আসেনি। কতৃপক্ষকে বার বার অবগত করার পরও কোন খবর মিলছে না। শুনেছি পানি উন্নয়ন বোর্ডের লোকজন আগামী বৃহস্পতিবার তদন্তে আসবেন। তারা আসতে আসতে আমাদের বাড়িঘর আরো ভেঙ্গে যাবে। অষ্টগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ দিলসাদ জাহান জানান, লাউর ও নজিরপুরে জিও ব্যাগ রয়েছে। আপাতত সেটা সেখানে দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কে বলা হয়েছে।

‎স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান- বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। অতি দ্রুত ব্যবস্থা না করলে ইউনিয়ন পরিষদ ভবন,বাজার বসতভীটা বিলীন হয়ে যাবে। ফলে অপূরণীয় ক্ষতির সম্মুখিন হবে এলাকাবাসী।
‎এ বিষয়ে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম জানান, বিষয়টি আমরা অবহিত হয়েছি। আগামীকাল সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular