ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিস্কয়ার কোম্পানির প্রাণি খাদ্যে ওষুধ প্রতারণা

স্কয়ার কোম্পানির প্রাণি খাদ্যে ওষুধ প্রতারণা

সুমন দত্ত: মুরগির খাবারে দেশের প্রখ্যাত কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালসের বিরুদ্ধে ওষুধ প্রতারণার ও অবৈধ রি-প্যাকিংয়ের অভিযোগে এনেছে অর্গানিক চিকেন নামের একটি প্রতিষ্ঠান। 

শনিবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরি হলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রতিষ্ঠানের এমডি ইমরুল হাসান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ওই কোম্পানির চিফ মার্কেটিং অফিসার শাহেদ হাসান ও কনসালটেন্ট কনসালটেন্ট চয়ন কুমার বর্মা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমরুল হাসান। তিনি বলেন, স্কয়ার কোম্পানির ওষুধ প্রতারণার কারণে আমার কোম্পানির বিপুল ক্ষতির শিকার হয়। তাদের অর্গানিক ফিড মুরগিকে খাওয়ালে আমার খামারে মুরগির মৃত্যুহার বেড়ে যায়। পরে এস নিয়ে পরীক্ষা করলে দেখা যায় তারা মুরগির ফিডে ওষুধের যে ডোজ উল্লেখ করেছে তা সঠিক ছিল না। প্যাকেটের গায়ে আন্ডার ডোজ হিসাব লেখা ছিল। পরে বিষয়টি নিয়ে তাদের জানাতে গেলে তারা অভিযোগ অস্বীকার করে। উল্টো আমরা ফার্মিং করতে পারি না। এসব অভিযোগ আনে। মুরগির ফার্মিং না জানার কারণে আমাদের মুরগি মারা গেছে। এমন যুক্তি তাদের। 

তিনি আরো বলেন, তারা ১০০ পারসেন্ট অর্গানিক ফিড বলে যেটি সুইজারল্যান্ড থেকে আমদানি করত সেটি আসত একটি বস্তায় ভরে। তারা সেই বস্তা থেকে ফিডগুলোকে রিপ্যাকিং করে বাজারে বিক্রি করত। বস্তার গায়ে যে লেখা থাকতো তা রিপ্যাকিংয়ে থাকতো না। 

স্কয়ারের এই কর্মকাণ্ডে তারা বিপুল ক্ষতির শিকার হলে কোম্পানির ফিড লাইসেন্স বাতিলের দাবি জানায় ও তাদের ক্ষতিপূরণ দিতে বলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular