নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে; লটারিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদর দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের নামের তালিকায় ‘প্রস্তাবিত’ লেখা রয়েছে এবং মেট্রোপলিটন এলাকার কোনো থানাকে এই রাউন্ডে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানানো হয়েছে। লটারি প্রক্রিয়ায় অংশগ্রহণের আগেই ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা সংগ্রহ করা হয়—এরপর সেই তালিকা ভিত্তিতে লটারির ব্যবস্থা করা হয়।
পদায়নের সংক্ষিপ্ত বিভাজনটিও প্রকাশিত হচ্ছে—ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিদের তালিকা প্রস্তাবিত করা হয়েছে। শিগগিরই তাদের আনুষ্ঠানিক পদায়ন জারি করা হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে।
লটারিতে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন চূড়ান্ত তালিকা দেখতে, এখানে ক্লিক করুন
প্রশাসন বলছে, লটারি-ভিত্তিক এই পদায়ন ব্যবস্থার লক্ষ্য নির্বাচনী সময়ে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর রাখা—যাতে তদবির-ভিত্তিক পোস্টিং কমে এবং জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়। সংশ্লিষ্টদের অফিসে যোগদানের তারিখ দ্রুত ঘোষণা করা হবে।
ঢাকানিউজ২৪/মহফ



