ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিধারের টাকায় অর্থনীতি এগোবে না, রাজস্ব বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা

ধারের টাকায় অর্থনীতি এগোবে না, রাজস্ব বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক : বিভিন্ন সংস্থা থেকে ধার নেয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, অর্থনীতি এগিয়ে নিতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ধার নেয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না। অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। জনগণের পরিশোধ করা ট্যাক্স-ভ্যাটের বিপরীতে সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular