টি এইচ এম জাহাঙ্গীর, ঢাকা : গণফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও আইন-শৃংখলা উন্নতির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
১৩ ডিসেম্বর-২০২৫ শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের হল রুমে দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান।সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন-গণফোরাম সবসময় জনগণের কল্যাণের রাজনীতি করে আসছে ও আগামীতেও দলের নীতি-আদর্শ নিয়ে জনগণের পাশে দাঁড়াবে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশ ও জনগণের স্বার্থে নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিচয় জাতির সামনে দিতে হবে।
গণফোরাম নেতারা আর বলেন,দেশের এই ক্রান্তিকালে দেশের জনগণকে ধর্য্য ও সহনশীলতার সাথে সকল অপশক্তিদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবন্ধ থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন সভাপতি পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী এস.এম আলতাফ হোসেন,এড.এ কে এম জগলুল হায়দার আফ্রিক,এড.সুরাইয়া বেগম,মোশতাক আহমদ,আব্দুল হাসিব চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দীন আহমেদ,এড.সেলিম আকবর,রতন ব্যানার্জী,এড.হিরণ কুমার দাস,মোহাম্মদ আলী বাদল,কোষাধ্যক্ষ শাহ্ নুরুজ্জামাম।
যৌথ ভাবে সভা পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী ও লতিফুল বারী হামিম।
সভায় আর বক্তব্য রাখেন কৃষি সম্পাদক আশরাফুল ইসলাম,ঢাকা জেলা সভাপতি আব্দুল হামিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু,তথ্য ও গণমাধ্যম সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর,আন্তর্জাতিক সম্পাদক এড.গোলাম মোস্তফা,কেন্দ্রীয় সদস্য রাজশাহীর এম আর মামুন,মাগুরার হামিদুল হক,দিনাজপুরের নজরুল ইসলাম,খাগড়াছড়ির আমজাদ হোসেন চৌধুরী,খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলীনুর খান বাবুল,রংপুর বিভাগের মির্জা হাসান,ফরিদপুর বিভাগের এড.বিশ্বজিৎ গাঙ্গুলী।

এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক এড.সানজিদ রহমান শুভ,মহিলা সম্পাদক খনিয়া খামম ববি,গবেষণা ও পরিকল্পনা সম্পাদক এড.মো: সাইফুল ইসলাম,মোমেনা আহমেদ মুমু,ফারুক হোসেন,শিল্প ও বাণিজ্য সম্পাদক ইকবাল জামাল,ছাত্র বিষয়ক সম্পাদক আজম রুপু,একেএম শফিকুল ইসলাম রঞ্জু,যুব গণফোরামের আহবায়ক এড.নাজমুল ইসলাম সাগর,এম এ কাদের মার্শাল,এড.মোশারফ হোসেন তালুকদার,এড.আব্দুল হাকিম মিয়া,এড.মুজিবুল হক মুজিব,ঢাকা মহানগর নেতা মো: মিজানুর রহমান,শফিকুল ইসলাম,রংপুরের নেতা অধ্যাপক মহাব্বত খান,চট্রগ্রামের আলাউদ্দিন ভূঁইয়া,চাঁদপুরের অধ্যক্ষ মুনির চৌধুরী,গোপালগঞ্জের আনোয়ার ইব্রাহীম,বি-বাড়িয়ার এড.তরিকুল রউফ,মহিলা গণফোরামের আহবায়ক এড.সাগরিকা ইসলাম,সদস্য সচিব শ্রাবণী মোস্তফা,অধ্যক্ষ ফরিদুল হক,কাজল ভূঁইয়া প্রমুখ।
আরো পড়ুন : গণফোরাম প্রকাশ করলো ১৩৩ প্রার্থীর তালিকা



