ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের সিলভার জুবলি ও পুনর্মিলনী–২০২৫ উদযাপিত

ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের সিলভার জুবলি ও পুনর্মিলনী–২০২৫ উদযাপিত

ঢাকা নিউজ ডেস্কঃময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবলি ও পুনর্মিলনী–২০২৫ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে। শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দীন মুহাম্মদ মঈন, এসপিপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি—সভাপতি, পরিচালনা পর্ষদ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল এবং কমান্ডার, ৭৭ পদাতিক ব্রিগেড, মোমেনশাহী ক্যান্টনমেন্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ জাহাঙ্গীর আলম, এইসি, অধ্যক্ষ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল।

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কমান্ডিং অফিসার ও অফিসার কমান্ডিং, কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট সুধীজন, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সম্মানিত করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সিলভার জুবলি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর সিলভার জুবলি কেক কাটা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের এক আবেগঘন পর্বে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের স্মৃতিচারণ করেন। স্মৃতিময় সেই মুহূর্তগুলো উপস্থিত সকলের মাঝে আবেগ, কৃতজ্ঞতা ও ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও কবিতা পরিবেশনার মাধ্যমে বিদ্যালয়ের ২৫ বছরের গৌরবময় পথচলা, অর্জন ও স্মৃতি নতুন করে প্রাণ পায়।
সার্বিকভাবে ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের সিলভার জুবলি ও পুনর্মিলনী–২০২৫ একটি সফল,স্মরণীয় ও আনন্দঘন আয়োজনে পরিণত হয়,যা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে নতুন উদ্দীপনা ও বন্ধনকে আরও দৃঢ় করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular