ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালায় দুর্বত্তরা।

পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় গুলিবিদ্ধ আহত সুফিয়ান ব্যাপারী মাসুদকে (৪২) ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি করে।

তিনি আরও জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তবে বিস্তারিত কিছু জানেন না বলে দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular