ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিরেশমের উন্নয়নে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রেশমের উন্নয়নে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

অর্থনীতি ডেস্ক: সরকার দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এ খাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। তবে এজন্য বিদেশি বিনিয়োগ আনতে হবে, সেজন্য সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।’

আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের ‘ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে। এ খাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার।’

উল্লেখ্য, ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ সৃষ্টি করা হয়। বর্তমানে এদেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular