ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকচুক্তি করতে এবার ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প

চুক্তি করতে এবার ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার বিবিসি জানিয়েছে, নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম? সেই সময় শেষ হয়ে আসছে।’

তিনি আরও লিখেন, ‘আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

উল্লেখ্য, গত ২৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ১০ দিন ইরানের জ্বালানি স্থাপনায় কোনো ধরণের আক্রমণ চালাবে না যুক্তরাষ্ট্র। সেই ১০ দিনের সময়সীমা শেষের দিকে, যার পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প।

পৃথক এক পোস্টে ট্রাম্প মার্কিন অর্থনীতিতে তার শুল্ক নীতির সাফল্যের কথা তুলে ধরেন। তবে পোস্টের শেষে তিনি লিখেন, ‘সবকিছুর পাশাপাশি আমরা একই সঙ্গে পরমাণু শক্তিসম্পন্ন দেশ ইরানকে বিদায় করছি।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular