ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাঅস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন বিলাসবহুল গাড়ি

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন বিলাসবহুল গাড়ি

নিউজ ডেস্ক: বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিদের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের জন্য বড় পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ জন্য থাকবে একটি বিলাসবহুল গাড়ি।

মঙ্গলবার (১২ মে) গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান তামিম বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’

তিনি আরও বলেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য।’ –

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। তামিমের ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল তখন পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন। সেই স্মৃতি স্মরণ করে তামিম বলেন, ‘সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই। 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular