ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় গরু জব্দ

সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মে) রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। বিজিবি জানায়, জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শুন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়।

জব্দ করা গরুগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি সূত্র জানায়, চলতি মে মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular