ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতআইজিপি ব্যাজ পেলেন পিবিআই কর্মকর্তা তুষার

আইজিপি ব্যাজ পেলেন পিবিআই কর্মকর্তা তুষার

নিজস্ব প্রতিবেদক : পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ) পেলেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলী হোসেন তুষার। দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই ব্যাজ পড়িয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের অনুষ্ঠানে এসআই তুষারকে বাহিনীটির দ্বিতীয় সর্বোচ্চ এই পুরষ্কার দেন আইজিপি।

পুলিশ জানায়, এসআই আলী হোসেন তুষার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সের লিগ্যাল এন্ড মিডিয়া শাখায় কর্মরত রয়েছেন। তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ একাডেমি সরদা হতে প্রশিক্ষণ শেষে ২০১৯ সালে পিবিআইতে যোগদান করেন। ২০২০ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত পিবিআই বগুড়া জেলায় পেশাদারিত্বের সাথে মামলা তদন্ত ও অর্পিত দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের মার্চে পিবিআই হেডকোয়ার্টার্সের লিগ্যাল এন্ড মিডিয়া শাখায় সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে, আলী হোসেন তুষারের গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই এলাকার বাউখন্ড গ্রামে। তিনি গণ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ইএলটিতে (ইংরেজি) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বাংলাদেশ পুলিশে যোগদানের আগে ধামরাইয়ের বালিয়া এলাকার ওয়াদুদুর রহমান উচ্চ বিদয়ালয় এবং কালামপুর এলাকার ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ে সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

এদিকে আইজিপি ব্যাজ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন পিবিআই কর্মকর্তা আলী হোসেন তুষার বলেন, এই অর্জনের মাধ্যমে আমার কর্মস্পৃহা আরও বৃদ্ধি পেয়েছে। আমি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে ভবিষ্যতেও দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular