ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরামগতিতে কৃষিজমির উর্বর মাটি কাটার দায়ে গ্রেপ্তার ৩

রামগতিতে কৃষিজমির উর্বর মাটি কাটার দায়ে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে কৃষিজমির উর্বর মাটি কাটার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার দুপুরে উপজেলার কলাকোপা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চর কলাকোপা গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. হৃদয়, একই এলাকার দুলালের ছেলে মো. আকবর এবং সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের হুমায়ুন ড্রাইভারের ছেলে মো. রিয়াজ।

পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কলাকোপা গ্রামে অভিযান চালানো হয়। সেখানে শফিক উল্যার কৃষিজমি থেকে উর্বর মাটি কেটে ট্রাক্টরে পরিবহন করার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।

এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে রামগতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার তিনজনের পাশাপাশি মাটি বিক্রেতা ও ক্রেতাকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “কৃষিজমির উর্বর মাটি কাটার সময় অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাটি বিক্রেতা ও ক্রেতাকেও মামলায় আসামি করা হয়েছে।”

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular