ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জনসহ ১৪ জন আক্রান্ত

নান্দাইলে শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জনসহ ১৪ জন আক্রান্ত

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জনসহ মোট ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এছাড়া গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে আরও ৩ জন শিয়ালের কামড়ে আক্রান্ত হন।
​ঘটনার পর আহতদের মধ্যে গুরুত্ব বিবেচনায় ৫ জনকে তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জলাতঙ্ক প্রতিরোধী ‘র‍্যাবিস ভ্যাকসিন’ এবং ‘আইজি র‍্যাবিস’ প্রদান করা হয়। আক্রান্ত এই ৫ জন হলেন— ভাটিপাচানী গ্রামের হুমায়ুন (১৪), ফাতেমা আক্তার (৭০), ফাতেমা (৫০), রাশিদা (৫০) ও হোসনা (৭০)। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন।
​ভ্যাকসিন প্রদান কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা এবং মেডিকেল অফিসার ডা. এনামুল হক রচি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে এই মূল্যবান ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ জন্য তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
​উল্লেখ্য, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়মিত র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। বন্য প্রাণীর কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular