ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাহকি ও কাবাডির মেয়েদের মধ্যে জাইমা রহমান

হকি ও কাবাডির মেয়েদের মধ্যে জাইমা রহমান

ক্রীড়া ডেস্ক: খেলার টানে নিয়মিতই মাঠে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিখাদ ক্রীড়াপ্রেম থেকেই তার এই মাঠ মুখী হওয়া। খেলা ভালোবাসেন বলে খেলোয়াড়দের প্রতিও রয়েছে তার বিশেষ টান। সেই টান থেকেই এবার হকি ও কাবাডি নারী দলের খেলোয়াড়দের সঙ্গে পুরো এক বিকেল কাটালেন প্রধানমন্ত্রী কন্যা।

শনিবার (২৩ মে) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান উপস্থিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
 
ক’দিন আগে নারী হকি দল ও নারী কাবাডি দল ভিন্ন দুটি আন্তর্জাতিক আসরে দারুণ সাফল্য অর্জন করেছে। নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে নারী কাবাডি দল এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করেছে। 
 

মূলত ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দুই দলকে এদিন সংবর্ধিত করা হয়। পাশাপাশি অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাওয়া নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ দলের জার্সি উন্মোচন করা হয়।

বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব আলো কেড়ে নেন জাইমা রহমান। খেলোয়াড়দের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। এ সময় খেলোয়াড়দের সুবিধা-অসুবিধার কথা শুনতে চান প্রধানমন্ত্রী কন্যা।

অনুষ্ঠানে নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে থেকে ১ লক্ষ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরাও অর্থ পুরস্কার পেয়েছেন।

বেসরকারী ব্যাংক- ব্র্যাক নারী হকির পৃষ্ঠপোষকতা করছে বিষদ পরিসরে। তারা এদিন আলাদা করে নারী হকি দলের সবাইকে ১ লক্ষ টাকা করে প্রদান করেছে।

এমন এক অনুষ্ঠানে জাইমা রহমানকে পেয়ে অনুপ্রাণিত ছিলেন খেলোয়াড়রা। নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল বলেন, ‘জাইমা রহমান ম্যামকে আমরা আমাদের মাঝে পেয়ে আমরা অনেক খুশি।’

বৈশ্বিক আসরে আরও ভালো করার প্রতিশ্রুতি জানিয়ে হকির অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বকাপের মতো আসরে এবং অলিম্পিকের মতো খেলতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের জন্য আরও অনেক অর্জন ছিনিয়ে নিয়ে আসতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, ‘জাইমা রহমান ম্যামকে পেয়ে খুবই ভালো লাগছে। আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি উনাকে পেয়ে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular