ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাভক্তদের ভালোবাসায় কেঁদলেন মোহাম্মদ সালাহ

ভক্তদের ভালোবাসায় কেঁদলেন মোহাম্মদ সালাহ

নিউজ ডেস্ক:  চলতি মৌসুমে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত অ্যানফিল্ডে ভালোবাসায় ভাসলেন মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে শেষ লিগ ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি এই মিসরীয় ফরোয়ার্ড।

লিভারপুলের হয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন সালাহ। শেষ বাঁশি বাজার পর গ্যালারি থেকে ভক্তরা দাঁড়িয়ে অভিবাদন জানালে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

এদিন লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলেন তার দীর্ঘদিনের সতীর্থ অ্যান্ডি রবার্টসনও। গত নয় বছরে ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাএই দুই ফুটবলারকে বিদায় জানায় অ্যানফিল্ড।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে সালাহ বলেন, “আমি মনে করি, জীবনে এত বেশি কখনো কাঁদিনি। আমি সাধারণত আবেগপ্রবণ নই। আমাদের যৌবন এখানে কেটেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবকিছু একসঙ্গে ভাগ করেছি।”

তিনি আরও বলেন, “রবার্টসন ভালোবাসার যোগ্য। কারণ মাঠে সে সবকিছু দিয়েছে। এজন্যই সমর্থকেরা তাকে ভালোবাসে।”

সালাহ ও রবার্টসন ২০১৭ সালে একই ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলে যোগ দেন। এরপর তারা একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ক্লাব নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন সালাহ। তবে বিদায়ের মুহূর্তে ক্লাবের অর্জন ও সমর্থকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

তার ভাষায়, “আমরা সবকিছু জিতেছি। ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular