ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে দলের সঙ্গে নেইমার, নামলেন না অনুশীলনে

ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে দলের সঙ্গে নেইমার, নামলেন না অনুশীলনে

নিউজ ডেস্ক: বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিলের মাঠের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুধবার তেরেসোপোলিসে প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার অনুশীলনে নামে সেলেসাওরা। তবে প্রথম দিনের এই অনুশীলনে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে দেখা যায়নি। স্কোয়াডের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেও পেশির চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন।

অন্যান্য ফুটবলাররা হেলিকপ্টারে করে তেরেসোপোলিসের ক্যাম্পে পৌঁছালেও, নেইমার পরে নিজের ব্যক্তিগত হেলিকপ্টারে সেখানে যোগ দেন। সতীর্থরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন নেইমারকে দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। গত ১৭ মে সান্তোস বনাম কোরীতিবা ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন এই ফরোয়ার্ড।

ডাক্তার লাসমারের সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকে নেইমারের ডান পায়ের পেশির এমআরআই স্ক্যান করানো হয়েছে। এই পরীক্ষার ফল ইতিবাচক হলে তিনি দ্রুতই অনুশীলনে ফিরবেন। তবে চোট গুরুতর হলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। সে ক্ষেত্রে আসন্ন পানামা এবং মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দুটিতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়বে।-

ব্রাজিলের প্রথম এই অনুশীলন শিবিরে ২৩ জন ফুটবলার অংশ নিয়েছেন। ঘরোয়া লিগের ম্যাচ খেলায় দানিলোকে বাড়তি ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া পিএসজির মার্কিনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এখনও ক্যাম্পে যোগ দেননি, কারণ আগামী শনিবার তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular