ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাগোল হবে বিশ্বকাপে, গাছ রোপণ হবে বাংলাদেশে

গোল হবে বিশ্বকাপে, গাছ রোপণ হবে বাংলাদেশে

নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন চারদিকে উন্মাদনা, ঠিক তখনই সে আনন্দকে পরিবেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংগঠন।

‘একটি গোল, একটি চারা’ শিরোনামে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগের আওতায় বিশ্বকাপ চলাকালে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হবে। এতে করে ফুটবলের উল্লাসের সঙ্গে যুক্ত হবে সবুজায়নের বার্তা।

তবে উদ্যোগটি বাস্তবায়নে এখন চারাগাছ সংগ্রহ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আয়োজকরা জানান, প্রয়োজনীয় চারা সংগ্রহে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হচ্ছে, যাতে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা যায়।-

সংগঠনটির সভাপতি শহিদ ইসলাম সুজন বলেন, ফুটবল আমাদের সবার আবেগের জায়গা। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই আবেগকে পরিবেশের জন্য ইতিবাচক কাজে লাগাতে চাই। একটি গোল যেন শুধু আনন্দেই সীমাবদ্ধ না থাকে, বরং একটি গাছের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি বার্তা হয়ে থাকে— এটাই আমাদের উদ্দেশ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular