ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়া‘বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে সরকার’

‘বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে সরকার’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: “এবারের বাজেটে সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।” শনিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে একটি আধুনিক বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা  বলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ জন্য সবাইকে আধুনিক জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নিহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহভীন রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশফাক জামিল রহমান তাপস ও তারিক জামিল রহমান, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, বিএনপি নেতা আবুল মুনসুর মিশন, নাছির উদ্দিন হাজারী, মো. বিল্লাল খন্দকার প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular