ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে

ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ছাত্রজনতার ওপর হামলার মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুরের পর থানায় নিয়ে আসা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় জানিয়েছেন, শুক্রবার সকালে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

আগামী রোববার তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

ব্যারিস্টার সুমনের রিমান্ড ঘিরে থানায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তায় চলছে সাবেক এমপি সুমনের জিজ্ঞাসাবাদ। এ জন্য থানার প্রবেশপথ ও থানা প্রাঙ্গণে করা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে বৃহস্পতিবার সুমনের উপস্থিতিতে আদালতে রিমান্ড আবেদন করেন চুনারুঘাট থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন রায়। এসময় সুমনের আইনজীবীর পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়াও হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular