ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মিসর

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মিসর

নিউজ ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে অবশেষে জয়ের স্বাদ পেল মিসর।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সোমবার নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে তারা টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়েছে। এই জয় এনে দেন মোহাম্মদ সালাহ, মোস্তাফা জিকো ও ত্রেজেগে। প্রথমার্ধে ফিন সারম্যানের গোলে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে ম্যাচ ঘুরিয়ে দেয় মিসর।

মিসর ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েও এর আগে কোনো ম্যাচ জিততে পারেনি আফ্রিকার এই দলটি। নবম ম্যাচে এসে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। সালাহর নেতৃত্বে মিসর গ্রুপ ‘জি’-তে চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে।-

প্রথমার্ধে পিছিয়ে থেকেও মিসর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৫৮ মিনিটে জিকো সমতায় ফেরান, ৬৭ মিনিটে সালাহ এগিয়ে দেন, আর ৮২ মিনিটে ত্রেজেগে জয়সূচক তৃতীয় গোলটি করেন। অন্যদিকে নিউজিল্যান্ড টানা লিড ধরে রাখতে না পেরে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই তলানিতে রইল।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular