ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন

মেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন

নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সে ভক্তদের মুগ্ধ করার পর এবার তাকে সম্মান জানাতে আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি মূর্তি’।

আর্জেন্টিনার নিউকুয়েন শহরে নির্মিত এই বিশাল ভাস্কর্যটি স্থানীয় শিল্পী আলদো বেরোইসার সৃষ্টি। 

স্থানীয় শিল্পী আলদো বেরোইসার তৈরি এ মূর্তিটি উচ্চতায় এতটাই বিশাল যে, এটি ভারতের পূর্বে স্থাপিত ২১ মিটার উচ্চতার মেসি ভাস্কর্যের রেকর্ড ভেঙে দিয়েছে। নতুন মূর্তির উচ্চতা ২৬ মিটার। ওজন ৭০ টন। এটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু মেসির মূর্তি হিসেবে স্বীকৃত।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি।

সেই অসাধারণ পারফরম্যান্সের পর দেশজুড়ে শুরু হয় নতুন করে মেসি উন্মাদনা। তারই অংশ হিসেবে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

মূর্তিটি শুধু মেসির ফুটবলীয় কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানেরও প্রতীক। বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য ব্যক্তিগত অর্জনের মাধ্যমে তিনি নিজেকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।-

বর্তমানে ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা। আর মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি দেশের মাটিতে তার নামে নির্মিত এই রেকর্ডগড়া মূর্তিও ভক্তদের আবেগকে আরো উসকে দিয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular