গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার এন.এম.আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলে সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ ড. মো. সালাহউদ্দিন কায়সার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর আজাদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নান্মী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাফাত হোসেন পনির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপি সাবেক আহবায়ক মো. ফজলুল হক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,কৃষক রিফাত মিয়া প্রমূখ।অনুষ্ঠানে স্থানীয় কৃষক,কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।শেষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক কৃষাণী মাঝে পরিবেশবান্ধব বনজ ও ফলদ গাছ বিতরণ করা হয়।




