ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিড৭ দফার দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ

৭ দফার দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ

নিউজ ডেস্ক : রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সাত দফা দাবিতে সমাবেশ করছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (২৩ নভেম্বর) সকালে আয়োজিত সমাবেশে সাত দফা তুলে ধরেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।

নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা সাতটি দাবির মধ্যে রয়েছে।

ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাসহ নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular