ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাবায়োটেক ও বায়োসিমিলার খাতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল

বায়োটেক ও বায়োসিমিলার খাতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল

প্রফেসর ডঃ মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী, প্রতিবেদক: বৈশ্বিক স্বাস্থ্য খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন “গ্লোবাল হেলথ সামিট ২০২৬”-এর উচ্চপর্যায়ের এক অধিবেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
 
২৪ জুন বুধবার রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। এছাড়া দেশের স্বাস্থ্যখাত, ওষুধশিল্প, গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
 

অধিবেশনে, ক্যান্সার চিকিৎসায় আধুনিকায়ন, অনকোলজি বায়োটেক এবং প্যালিয়েটিভ কেয়ারের (উপশমকারী চিকিৎসা) প্রসারে অনন্য ভূমিকা রাখার জন্য দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান বিকন-কে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, হাসপাতাল ব্যবস্থাপনায় নেতৃত্ব এবং দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, জনস্বাস্থ্য উন্নয়ন, চিকিৎসা গবেষণা, সমন্বিত চিকিৎসাবিজ্ঞান এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. মজিবুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাত থেকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বীকন-এর ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং (অনকোলজি বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ার) মাহমুদুল হক পল্লব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, এবং প্রফেসর ড. মজিবুল হক।

অনুষ্ঠানে ‘Role of Non-Resident Bangladeshi (NRB) Scientists in Advancing Biotech and Biosimilar Drugs in Bangladesh’s Pharmaceutical Industry’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘100 Healthcare Titans of Bangladesh’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও ওষুধশিল্প সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, করপোরেট প্রতিনিধি, নীতিনির্ধারক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি এ আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উইং কমান্ডার (অব:) মোঃ ইসমাইল হোসেন সিরাজী , সমাপনী বক্তব্য প্রদান করেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের কান্ট্রি ম্যানেজার শারমিন নাহার লীনা।

আয়োজকরা জানান, আগামী সেপ্টেম্বর ২০২৬-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘৫ম গ্লোবাল বিজনেস সামিট-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশের উদ্যোক্তা, গবেষক, চিকিৎসক এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণের জন্য নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular