ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে, ব্যবহার করা যাবে না।

পরিপত্র অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের প্রচারণায় ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয়, প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য সুনির্দিষ্টভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সংশ্লিষ্ট কর্মসূচির উদ্দেশ্য, বার্তা ও তাৎপর্য বুঝতে পারেন।

এতে আরও বলা হয়েছে, প্রচারসামগ্রীর নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয় এবং অপ্রয়োজনীয় ছবি বা উপস্থাপনার পরিবর্তে তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বার্তা গুরুত্ব পায়।

মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্রটির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠিয়েছে। তাদের নির্দেশনাটি দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।-

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় প্রচারণায় বিষয়বস্তুকেন্দ্রিক উপস্থাপনা নিশ্চিত করা এবং জনসচেতনতামূলক বার্তাকে অধিক কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। পরিপত্রে বিষয়টিকে “অতীব গুরুত্বপূর্ণ” উল্লেখ করে তা অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular