ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশকক্সবাজারে পাহাড় ধ্বসে ৯ জনের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধ্বসে ৯ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক: টানা ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে ৮ রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। রোববার (০৫ জুলাই) রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৩টি ও কক্সবাজার শহরে একটি এলাকায় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাস (৪), রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশু, বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (০৫) ও তার ভাই হারুনুর রশিদ (০৩) এবং কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধ্বসে আলী আকবর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular