নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মানের সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন BIWTC অফিসার্স অ্যাসোসিয়েশন (২০২৬–২০২৮)-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট জননেত্রী মানসুরা আহমেদ।
মানসুরা আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট এবং শ্রমিক দলের আওতাধীন BIWTC এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মো. কছিম উদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা। সম্প্রতি তিনি BIWTC অফিসার্স অ্যাসোসিয়েশন (২০২৬–২০২৮)-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ সময় মানসুরা আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। পাশাপাশি তিনি তাঁর পিতা মরহুম মো. কছিম উদ্দিন আহমেদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




