ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাজাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিবু মার্তিনেস

জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিবু মার্তিনেস

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের তীব্র হতাশার মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন গোলরক্ষক দিবু মার্তিনেস।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, সামনে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে।

ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দিলেও দলকে শিরোপা এনে দিতে পারেননি মার্তিনেস। পুরো ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনাকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের নির্ণায়ক গোল ঠেকানো সম্ভব হয়নি। 

বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর বুয়েনস আইরেসে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হন এই অভিজ্ঞ গোলরক্ষক। পরে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘আমরা আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম। ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়তে চেয়েছিলাম।’

২০২১ সালের জুনে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে অভিষেকের পর থেকেই মার্তিনেস নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমে সতীর্থদের অনুপ্রাণিত করার জন্যও তিনি প্রশংসিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular