ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকদিল্লিতে বিক্ষোভে বন্ধ ১৬ মেট্রো স্টেশন

দিল্লিতে বিক্ষোভে বন্ধ ১৬ মেট্রো স্টেশন

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।

বুধবার (২২ জুলাই) ডিএমআরসি এক ঘোষণায় জানায়, নিরাপত্তাজনিত কারণে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটে আন্তঃলাইন পরিবর্তন (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর যন্তর মন্তর এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

আরও পড়ুন : ই-২০ ইস্যুতে মোদির বাসভবন ঘেরাওয়ে কেজরিওয়াল

ডিএমআরসি যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ নির্দেশনা অনুসরণ এবং বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে দিল্লি পুলিশ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।-

বিশ্লেষকদের মতে, রাজধানীর কেন্দ্রীয় অংশের ১৬টি মেট্রো স্টেশন একযোগে বন্ধ রাখার সিদ্ধান্ত দিল্লির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় নিরাপত্তামূলক পদক্ষেপ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব স্টেশন বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে ডিএমআরসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular