ক্রীড়া ডেস্ক: ফুটবলে হলুদ কার্ড এবং লাল কার্ড হলো রেফারি কর্তৃক খেলোয়াড় বা কোচকে কোনো গুরুতর ফাউল বা নিয়ম লঙ্ঘনের জন্য দেখানো আনুষ্ঠানিক সতর্কতা।
হলুদ কার্ড: এক ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখলে তা স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হয়, যার ফলে সেই খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি হলুদ কার্ড:
আর্জেন্টিনা: ১৫
মিসর: ১২
কানাডা: ১১
প্যারাগুয়ে: ৯
ব্রাজিল, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, কলম্বিয়া, ইকুয়েডর: ৮
কুরাসাও, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, হাইতি, মরক্কো, বসনিয়া ও হার্জেগোভিনা: ৭
লাল কার্ড: ফুটবলে গুরুতর ফাউল, সহিংস আচরণ, উদ্দেশ্যমূলক হ্যান্ডবল বা একই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ার মতো নিয়ম লঙ্ঘনের কারণে রেফারি খেলোয়াড়কে মাঠ থেকে বহিষ্কার করতে লাল কার্ড ব্যবহার করেন।
লাল কার্ড দেখার পর খেলোয়াড় তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে বাধ্য হন এবং তাদের বদলি কোনো খেলোয়াড় মাঠে নামানো যায় না।
এবারের বিশ্বকাপে লাল কার্ড সবচেয়ে বেশি দেখেছে কাতার ও দক্ষিণ আফ্রিকা। দুটি করে লাল কার্ড পেয়েছে দল দুটি। কাতারের আসিম মাদিবোর একটি বিপজ্জনক ট্যাকলে প্রতিপক্ষের খেলোয়াড় গুরুতর চোটে পড়েছিলেন।




