ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমাদকের আগ্রাসনে ভেঙে যাচ্ছে পরিবার

মাদকের আগ্রাসনে ভেঙে যাচ্ছে পরিবার

সাভার প্রতিবেদক: ঢাকার সাভারে নেশা করা ও পারিবারিক কলহের জেরে ১৫ বছর বয়সী ছেলে জিসানের আঘাতে ৩৮ বছর বয়সী দুধ বিক্রেতা মহিন মিয়া নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ২৭ জুলাই ২০২৬ সালের ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেলেও, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই কলহের পেছনে ছিল নেশাজাতীয় দ্রব্য সেবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ। একজন বাবার জীবন শেষ হয়ে গেল, একটি পরিবার হারাল তার উপার্জনক্ষম সদস্যকে, আর একজন কিশোর এখন হত্যার অভিযোগে পুলিশের হাতে আটক।

মাদকের বিরুদ্ধে এখন আর শুধু স্লোগান নয়, কার্যকর সামাজিক প্রতিরোধ প্রয়োজন। কারণ মাদক যখন একটি পরিবারের দরজায় ঢোকে, তখন সে একা আসে না—সঙ্গে নিয়ে আসে অশান্তি, অর্থনৈতিক সংকট, অপরাধ এবং কখনো কখনো মৃত্যুও।

মহিন মিয়ার মতো আর কোনো বাবার জীবন যেন মাদকের ছোবলে শেষ না হয়—এটাই হোক এই নির্মম ঘটনার সবচেয়ে বড় শিক্ষা।

/আল আমিন/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular