ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাস্টোকসকে আরেকবার অ্যাশেজে চায় অস্ট্রেলিয়া

স্টোকসকে আরেকবার অ্যাশেজে চায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, বেন স্টোকসের মধ্যে এখনো ‘অনেক ভালো ক্রিকেট বাকি’ আছে। তিনি মনে করেন, ইংল্যান্ডের নতুন টেস্ট কোচের উচিত স্টোকসকে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে অন্তত আরও একটি অ্যাশেজ সিরিজ খেলতে রাজি করানো।

গত জুনের শেষ দিকে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালে অলরাউন্ডার স্টোকস নাটকীয়ভাবে অবসরের ঘোষণা দেন। ম্যাচের চতুর্থ দিনের বিকেলেই তিনি প্রকাশ্যে নিজের সিদ্ধান্ত জানান।

এর আগে ওই মাসেই লন্ডনের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে, যেখানে তার সতীর্থ গাস অ্যাটকিনসনও জড়িত ছিলেন, সেই বিতর্ক কাটিয়ে তিনি আবার দলে ফিরেছিলেন। এরপরই আসে এই চমকপ্রদ ঘোষণা।

এর কিছুদিন পরই ইংল্যান্ডের লাল বলের (টেস্ট) দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করা হয়। এ সপ্তাহে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আরেক নিউজিল্যান্ডার স্টিফেন ফ্লেমিং তার স্থলাভিষিক্ত হওয়ার পথে রয়েছেন।

আগামী বছর অ্যাশেজের নতুন আসর খেলতে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ডের মতে, স্টোকসের এখনো অনেক কিছু দেওয়ার আছে এবং তার প্রত্যাবর্তন সিরিজটির জন্য হবে আদর্শ এক গল্প।

অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনকে ম্যাকডোনাল্ড বলেন, ‘রূপকথার গল্পটা হবে, যদি সে অবসর ভেঙে ফিরে আসে, আর আরও একটি অ্যাশেজ খেলে। এতে সিরিজকে ঘিরে দারুণ উত্তেজনা তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি ওই সিরিজের প্রচার করতে চান, তাহলে নিশ্চয়ই চাইবেন এমন একটি গল্প- সে অবসর ভেঙে ফিরে আসছে। আমার কাছে মনে হয়, তার মধ্যে এখনো অনেক ভালো ক্রিকেট বাকি আছে। যে-ই নতুন প্রধান কোচ হিসেবে আসুন না কেন, তিনি সম্ভবত স্টোকসের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।’

স্টোকস এখনো ডারহামের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। তার বয়স ৩৫ বছর। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া এমন পাঁচজন খেলোয়াড়কে মাঠে নামাতে পারে, যাদের বয়স স্টোকসের চেয়েও বেশি- নাথান লায়ন (৩৮), স্টিভ স্মিথ ও স্কট বোল্যান্ড (উভয়েরই ৩৭), মিচেল স্টার্ক (৩৬) এবং জশ হ্যাজলউড (৩৫)।

ম্যাকডোনাল্ড বলেন, ‘বেন কেন অবসর নিয়েছে, সেটা আমরা জানি না। নতুন প্রধান কোচের সামনে হয়তো এমন একটি সুযোগ আসবে, যেখানে তিনি স্টোকসকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে আবার দলে ফিরিয়ে আনতে পারবেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular