ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডকথাসাহিত্যিক মোস্তফা কামালের সাহিত্যকর্ম এখন এক ঠিকানায়

কথাসাহিত্যিক মোস্তফা কামালের সাহিত্যকর্ম এখন এক ঠিকানায়

সাহিত্য ডেস্ক: চার দশকের সাহিত্যিক জীবনে রচিত অসংখ্য গল্প, উপন্যাস, প্রবন্ধ, রঙ্গ-ব্যঙ্গ ও শিশুতোষ সাহিত্য, চার দশকের সাহিত্যযাত্রার নানা রচনা ও তথ্য সংকলিত হয়েছে অন্তর্জালে। যাত্রা শুরু করেছে তার নিজস্ব ওয়েবসাইট- mostofakamal.com (মোস্তফাকামাল ডটকম)।

সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণাকেন্দ্রে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার দপ্তরে ওয়েবসাইটটির উদ্বোধন করেন।
 

এ সময় উপস্থিত ছিলেন খবরের কাগজ-এর প্রকাশক-সম্পাদক মোস্তফা কামাল, উপ-সম্পাদক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন এবং হেড অব ডিজিটাল গোলাম রাব্বানী।

একজন কথাসাহিত্যিকের নিজস্ব ওয়েবসাইট থাকা ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে মন্তব্য করেন সিরাজুল ইসলাম চৌধুরী। 

তিনি বলেন, বর্তমানে ছাপা বই ও সংবাদপত্রের প্রতি পাঠকের আগ্রহ কমলেও অনলাইন মাধ্যমেই পাঠক বেশি সময় দিচ্ছেন।

তিনি বলেন, ‘এখন মানুষ আর তেমন বই পড়তে চায় না। খবরের কাগজও তেমন আকর্ষণীয় লাগে না। কারণ, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রায় সবকিছুই পাওয়া যায়। তাই প্রযুক্তিকে আমাদের কাজে লাগাতে হবে।’

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মোস্তফা কামালকে ‘দক্ষ, সুপরিচিত ও প্রতিভাবান সাংবাদিক’ হিসেবে উল্লেখ করেন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular