সরেজমিনে দেখা গেছে একটি ছাত্রশূন্য কলেজে মোবাইল টিপছেন প্রিন্সিপাল। তখন আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রীতিমতো ক্লাস চলছে পুরোদমে।
শ্রেণিকক্ষ গুলিতে তালা ঝুলছে। কোন শিক্ষক নেই। জিজ্ঞেস করার মত কাউকে পাওয়া গেল না। প্রিন্সিপালের রুমের দরজায় দাঁড়িয়ে দেখলাম প্রিন্সিপাল মোবাইল টিপছেন।
সাংবাদিক পরিচয় দিতেই তিনি একটু নড়াচড়া করে বসলেন। বললেন একটু বসুন। ফোন করে কাউকে ডাকলেন।
এটি এমপিওভুক্ত একটি কলেজের চিত্র।
চোখ রাখুন। আমরা শিক্ষা নিয়ে দুর্নীতির কয়েকটি চিত্র তুলে ধরতে চাই।




