নিউজ ডেস্ক: বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির এক মতবিনিময় শনিবার সকাল ১০টায় রাজধানীর ইমপেরিয়াল হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী সভাপতি জনাব আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে সমিতির স্থায়ী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব মোঃ আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম।
সভায় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন ও ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি জনাব প্রিন্সিপ্যাল মাওঃ মোঃ নজরুল ইসলাম তালুকদার, মহাসচিব: জনাব আলহাজ্ব এডভোকেট কাজী মাওঃ মোঃ আবুল হোসেন, নির্বাহী সভাপতি জনাব আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, সহ-সভাপতি জনাব আলহাজ্ব কাজী মাওলানা, মোঃ আলমগীর হোসাইন, জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ শিহাব উদ্দিন, জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সফিউল্লাহ, জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ আব্দুল হাসিব ভূঁইয়া, আলহাজ্ব কাজী মাওলানা হাফিজ আহমেদ মোর্শেদ।
সিনিয়র যুগ্ম মহাসচিব: জনাব আলহাজ্ব মাওঃ মোঃ আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম, জনাব কাজী মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন, জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ শাহাদাতুল ইসলাম, জনাব কাজী মাওলানা মোঃ আজিজুর রহমান সুমন, জনাব কাজী মাওলানা মোঃ মফিজুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ মাহমুদুল হক নান্নু, অর্থ সম্পাদক জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ মোজাম্মেল হোসাইন, দপ্তর সম্পাদক জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ নূরুল আমিন, আইন সম্পাদক জনাব এডভোকেট কাজী মাওলানা মোঃ শাহীন পারভেজ, প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা শাহ মাহমুদ রেজা।




