ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাদিয়েগো ম্যারাডোনার মৃত্যুর হৃদয়বিদারক শেষ দিনগুলো

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর হৃদয়বিদারক শেষ দিনগুলো

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর শেষ দিনগুলো কেমন ছিল, আদালতে তার একটি হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন তার ম্যাসাজ থেরাপিস্ট নিকোলাস তাফারেল।

তার দাবি, মৃত্যুর আগে ম্যারাডোনা শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, শরীরে অতিরিক্ত তরল জমে পা ফুলে গিয়েছিল, খেতেও চাইতেন না। এমনকি নিজের ব্যক্তিগত পরিচর্যার প্রতিও তার কোনো আগ্রহ ছিল না।

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুর পরিস্থিতি নিয়ে আর্জেন্টিনায় চলমান মামলায় সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে সম্ভাব্য চিকিৎসাগত অবহেলার অভিযোগ আনা হয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বিচারপ্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। অবশ্য অভিযুক্তরা নিজেদের কোনো দায় স্বীকার করেননি।

বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তাফারেল আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, মৃত্যুর কয়েক দিন আগে ম্যারাডোনার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। বিছানা থেকে উঠতে চাইতেন না তিনি, খাবারের প্রতিও অনীহা ছিল। এমনকি গোসল বা ব্যক্তিগত পরিচ্ছন্নতার মতো স্বাভাবিক কাজও করতে চাইতেন না।

তাফারেলের ভাষায়, ‘তিনি বিছানা থেকে উঠতেন না, খেতে চাইতেন না, গোসল করতে চাইতেন না, নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতারও যত্ন নিতে চাইতেন না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular