ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা: জামায়াত

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা: জামায়াত

নিউজ ডেস্ক: সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ বলেন, শুনেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন। এখনও কাকে প্রার্থী দেবেন আমরা জানিনা । কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ করছি।

বিএনপির এই দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে পারছে না বলে মন্তব্য করেন জামায়াত নেতা। তিনি বলেন, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল সাহেব যোগ্য। তিনি সবার সামনে, জাতির সামনে এসেছেন।

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, আর একটা বিষয় আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular