ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ল্যাপটপে আগুন

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ল্যাপটপে আগুন

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যাওয়ার ঘটনায় ৫ জন যাত্রী দগ্ধ হয়েছেন।

আটলান্টা থেকে ছেড়ে আসা ফ্লাইট ২৩৯৮-এ মোট ১৩৩ জন আরোহী ছিলেন। বিমানটি টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় কেবিনের পেছনের অংশে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে ধোঁয়া নির্গত হতে শুরু করে। এ সময় ফ্লাইট অ্যাটেনডেন্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এয়ারপোর্ট কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, ডালাসে নিরাপদ অবতরণের পর প্রাথমিক চিকিৎসার আওতায় আনা হলেও চিকিৎসা শেষে এক যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, ল্যাপটপ থেকে ধোঁয়া নির্গত হওয়ার পর ডালাসে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। বিমানকর্মীদের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের কারণে ডিভাইসটিকে দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ল্যাপটপ ও মুঠোফোনে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া বা ‘থার্মাল রানঅ্যাওয়ে’ প্রক্রিয়ার কারণে এ ধরনের দুর্ঘটনাকবলিত হতে পারে। চলতি বছরে এখন পর্যন্ত বিমানে লিথিয়াম ব্যাটারির অতিরিক্ত উত্তাপ, ধোঁয়া বা আগুন লাগার অর্ধশতাধিক ঘটনা রেকর্ড করা হয়েছে।

সূত্র: সিবিএস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular